GOVERNMENT OF INDIA
Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

National Space Day Quiz 2026 (Bangla)

Start Date : 23 Aug 2026, 9:00 am
End Date : 23 Sep 2026, 11:45 pm
Closed
Quiz Banner
  • 10 Questions
  • 300 Seconds
Login with MyGov AUTH to Play Quiz

About Quiz

মাইগভ আবারও নিয়ে এসেছে জাতীয় মহাকাশ দিবস কুইজ 2026!

হ্যালো, মহাকাশপ্রেমীরা! প্রস্তুত তো?

ভারতের মহাকাশযাত্রা পৌঁছেছে সাফল্যের নতুন উচ্চতায়। এবার সময় এসেছে পরীক্ষা করে দেখার, মহাকাশ অনুসন্ধানে ভারতের যাত্রাপথকে গড়ে তোলা অসাধারণ সাফল্য, অভিযান, মাইলফলক এবং উদ্ভাবন সম্পর্কে আপনি কতটা জানেন।

জাতীয় মহাকাশ দিবস 2026 উপলক্ষে, মাইগভ আপনাকে জাতীয় মহাকাশ দিবস কুইজ 2026-এ অংশগ্রহণ করার এবং কৌতূহল, উদ্ভাবন ও অনুসন্ধানের সেই উদ্দীপনাকে উদ্‌যাপন করার আমন্ত্রণ জানাচ্ছে, যা ভারতকে মহাকাশের নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে!

তাহলে, আপনি নিজের মহাকাশবিষয়ক জ্ঞান যাচাই করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তো?

মহাকাশপ্রেমীরা, প্রস্তুত থাকুন! কাউন্টডাউন শুরু হয়ে গেছে!

 

পুরস্কারসমূহ:

1ম পুরস্কার: 1,00,000/- টাকা

2য় পুরস্কার: 75,000/- টাকা

3য় পুরস্কার: 50,000/- টাকা

পরবর্তী 100 জন বিজয়ীকে 2,000/- টাকা পুরস্কার দেওয়া হবে।

পরবর্তী 200 জন বিজয়ীকে 1,000/- টাকা পুরস্কার দেওয়া হবে।

কুইজের শীর্ষ 100 জন বিজয়ীও ISRO ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পাবেন।

Terms and Conditions

1. কুইজটি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত। 

2. অংশগ্রহণকারী ‘প্লে কুইজ’ -এ ক্লিক করার সাথে সাথেই কুইজটি শুরু হয়ে যাবে। 

3. কুইজ জেতার জন্য 300 সেকেন্ডের মধ্যে সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

4. বিজয়ীদের নির্বাচন একটি  সিস্টেম-চালিত র‍্যান্ডমাইজেশন  পদ্ধতির মাধ্যমে করা হবে, যাতে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।  উল্লিখিত কুইজ জয়ের শর্ত পূরণকারীসকল অংশগ্রহণকারী, অর্থাৎ নির্ধারিত সময়সীমার মধ্যে কুইজ জমা দিয়ে সবকটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের, যোগ্য এন্ট্রিগুলোর  একটি কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিজয়ীদের শুধুমাত্র একটি স্বয়ংক্রিয় র‍্যান্ডম নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হবে।

5. অংশগ্রহণকারীদের নিশ্চিত করতে হবে যে, ভবিষ্যতের যেকোনো রকম যোগাযোগের জন্য তাদের মাইগভ প্রোফাইল আপডেট করা হয়েছে। অসম্পূর্ণ প্রোফাইল বিজয়ী হওয়ার যোগ্যতার জন্য উত্তীর্ণ হবে না।  

6. প্রশ্নগুলির সেট একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কোশ্চেন ব্যাংক থেকে এলোমেলোভাবে বাছাই করা হবে।

7. প্রতিটি অংশগ্রহণকারীকে নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেল আইডির মাধ্যমে শুধুমাত্র একবার কুইজ খেলার অনুমতি দেওয়া হবে। অংশগ্রহণের জন্য একই মোবাইল নম্বর এবং ইমেল আইডি একাধিকবার ব্যবহার করা যাবে না।

8. যদি কোনও অংশগ্রহণকারী মোবাইল নম্বর এবং ইমেল আইডি উভয়ই ব্যবহার করে কুইজ খেলে থাকেন, তবে কেবলমাত্র জমা দেওয়া প্রথম এন্ট্রিটি বৈধ এবং বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

9. চন্দ্রযান -3 কুইজ এবং আগের বছরগুলির জাতীয় মহাকাশ দিবস কুইজ-এর শীর্ষ 3 জন বিজয়ী শীর্ষ 3 পুরস্কারের জন্য যোগ্য হবেন না। চন্দ্রযান -3 কুইজ এবং আগের বছরগুলির জাতীয় মহাকাশ দিবস কুইজ-এর যে বিজয়ীরা ইতিমধ্যেই ISRO পরিদর্শন করেছেন, তাঁরা জাতীয় মহাকাশ দিবস কুইজ 2026-এর জন্য ISRO পরিদর্শনের সুযোগ পাওয়ার যোগ্য হবেন না।

10. অপ্রত্যাশিত ইভেন্টগুলির ক্ষেত্রে যে কোনও মুহুর্তে কুইজটি সংশোধন বা বন্ধ করার সমস্ত অধিকার মাইগভের রয়েছে। এর মধ্যে সন্দেহ এড়ানোর জন্য এই শর্তাবলী পরিবর্তন করার ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে।

11. যদি মাইগভ মনে করে যে কোনো অংশগ্রহণকারীর অংশগ্রহণ বা সংযুক্তি কুইজের জন্য ক্ষতিকর, তবে মাইগভ যে কোনো অংশগ্রহণকারীর অংশগ্রহণ বাতিল বা প্রত্যাখ্যান করার সমস্ত অধিকার সংরক্ষণ করে। যদি প্রাপ্ত তথ্য অসম্পূর্ণ, অপ্রচলিত, ক্ষতিগ্রস্ত, মিথ্যা বা ভুল হয়, তবে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে। 

12. কম্পিউটারের ত্রুটি বা আয়োজকের যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো ত্রুটির কারণে হারিয়ে যাওয়া, দেরিতে আসা, অসম্পূর্ণ বা প্রেরণ না হওয়া এন্ট্রির জন্য মাইগভ কোনোভাবে দায়ী থাকবে না। অনুগ্রহ করে মনে রাখবেন যে এন্ট্রি জমা দেওয়ার প্রমাণটি প্রাপ্তির প্রমাণ নয়।

13. মাইগভ কর্মচারী বা কর্মচারীরা সরাসরি বা পরোক্ষভাবে কুইজের হোস্টিংয়ের সাথে যুক্ত, কুইজে অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না। এই অযোগ্যতা তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। 

14. কুইজ সংক্রান্ত  মাইগভ-এর সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক হবে এবং এ নিয়ে কোনো চিঠিপত্র বা আলাপচারিতা হবে না।

15. সমস্ত আপডেটের জন্য অংশগ্রহণকারীদের নিয়মিত বিষয়বস্তুগুলি চেক করতে হবে।

16. কুইজটি সফল শেষ হওয়ার পরে, অংশগ্রহণকারীরা তাদের অংশগ্রহণ এবং সমাপ্তিকে স্বীকৃতি দিয়ে একটি ডিজিটাল অংশগ্রহণ শংসাপত্র স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করতে পারেন।

17. কুইজে অংশগ্রহণের মাধ্যমে, অংশগ্রহণকারীরা কুইজ প্রতিযোগিতার সমস্ত শর্তাবলী মেনে চলতে সম্মত থাকবেন, যার মধ্যে কোনও সংশোধন বা পরবর্তী আপডেটও অন্তর্ভুক্ত রয়েছে।

18.  সমস্ত বিরোধ/আইনি অভিযোগ শুধুমাত্র দিল্লির এখতিয়ারের সাপেক্ষে। এই উদ্দেশ্যে ব্যয় করা খরচ টিমগুলি নিজেরাই বহন করবে।

19. এই নিয়ম ও শর্তাবলি পরবর্তীতে ভারতীয় আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং ভারতের বিচারিক ব্যবস্থার রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে।